ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর 

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর 
আটোয়ারী থানা। ফাইল ফটো

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিউল ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বলরামপুর ইউপির চুচুলি ঝাকুয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রবিউল ইসলাম একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। রবিউল চুচুলি সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে সাঁতার জানতো বলে জানা গেছে। 

Advertisement

বলরামপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাদ্দাম হোসেন বলেন, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলা করছিল রবিউল। খেলা শেষে বিকেলের দিকে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় সে। পরে রবিউল পুকুর পাড় থেকে পুকুরের পানিতে লাফ দিলে গভীর পানিতে তলিয়ে যায়। পরে বেশ কিছুক্ষণ পুকুরের পানিতে ভেসে না উঠায় তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানির গভীরে খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করা হয়। এরপরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ওসি মুসা মিয়া পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!