রাজবাড়ী রেলওয়ে পুলিশের এসআই বিধান চন্দ্র মল্লিক জানান, গতকাল বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয় প্রতিবন্ধী যুবক কৃষ্ণ বাগচী। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে যায়নি। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। শুক্রবার দুপুরে রেললাইনের ওপর মৃত অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী।
পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত প্রতিবন্ধী যুবক কৃষ্ণ বাগচী জেলা শহরের গেটপাড়া এলাকার শরৎ বাগচীর ছেলে। সে রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করত।
.png)