ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই সন্তানের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই সন্তানের মৃত্যু
কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধস। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে মা ও দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিলংজার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। 

নিহতের স্বজনরা জানান, রাতে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন স্বপরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে ওপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!