ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোণায় হাজতির মৃত্যু 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৪
নেত্রকোণায় হাজতির মৃত্যু 
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় শিপন মিয়া (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগার পুলিশ ও স্বজনদের দাবি স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে শিপনের।  

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জরুরি বিভাগের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

কারা পুলিশ ও হাসপাতাল এবং স্বজনদের সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানের সময় গ্রেফতার হয়েছিলেন আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া। তিনি শহরের পূর্ব কাটলি এলাকার মরতুজ আলীর ছেলে। 

শিপনের ভাই মনোয়ারুল হক সাবুল ও ভাগ্নে আজিজুল ইসলাম জানান, একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে এতোদিন হাজতেই ছিলেন শিপন। ভাগ্নে জানায় স্ট্রোক করে মারা যাওয়ার খবরে তারা এসেছেন। লাশ নিয়ে যাবেন। 

কারা পুলিশ শাহিনুল ইসলাম জানান, গতকাল বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করে তখন থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলো। শুক্রবার সকালে স্ট্রোক করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

কারাগারে জেলার না থাকায় পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, খোঁজ নিয়ে জানাবেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!