বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০) ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও উদ্ধার করা স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইলসহ সিম কার্ড, নগদ ১ হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।
বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহাবুব মোর্শেদ রহমান বলেন, ভারতে পাচারকালে দৌলতপুর সীমান্ত থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।