ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শালিখায় যৌথবাহিনীর অভিযান, আটক ৪

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৪
শালিখায় যৌথবাহিনীর অভিযান, আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার শালিখা উপজেলার থৈয়পাড়া যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সাত বোতল অ্যালকোহলসহ চারজন আসামিকে আটক করে শালিখা থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।

আটককৃতরা হলেন, সিমা বিশ্বাস (৩০) শালিখা উপজেলার থৈয়পাড়া গ্রামের বিভাস বিশ্বাসের স্ত্রী, তুফান বিশ্বাস (২২) শালিখা উপজেলার থৈয়পাড়া গ্রামের মোহন বিশ্বাসের ছেলে, সাগর বিশ্বাস (২৪) শালিখা উপজেলার থৈয়পাড়া গ্রামের মোহন বিশ্বাসের ছেলে, বিজয় বিশ্বাস (২৪) শালিখা উপজেলার থৈয়পাড়া গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে।

জানা গেছে, বিভাস বিশ্বাস নামে মাদক ও অবৈধ অস্ত্রের হোতাকে আটক করতে গেলে তাকে না পাওয়ায় তার স্ত্রী সীমা বিশ্বাস ও তার সহযোগী তিনজনকে আটক করা হয়। সীমা বিশ্বাস মাদক ও অবৈধ অস্ত্রের সহায়তাকারী ছিলেন। বিভাস বিশ্বাসের বাড়িতে সাতটি অ্যালকোহলের বোতল পাওয়া যায়। এরমধ্যে পাঁচটি খালি এবং দুটির মধ্যে কিছু পরিমাণ অ্যালকোহল পাওয়া যায়। তবে কোনো অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!