ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে মাজারে ভাঙচুরের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহীতে মাজারে ভাঙচুরের অভিযোগ
কর্ণহার থানা এলাকায় একটি মাজার ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মেট্রোপলিটনের কর্ণহার থানা এলাকায় একটি মাজার ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী মেট্রোপলিটনের কর্ণহার থানা এলাকার সাইপুকুর নামক স্থানে মানসুরিয়া খানকা শরীফের এটিএসএম খলিলুর রহমান আল চিশতী মাজারে ২৫-৩০ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা দান বক্সের টাকা লুটসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং মাজারের কাপড়ে আগুন ধরিয়ে দেয়।

দুষ্কৃতকারীদের সবার কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল এবং তারা খালি গায়ে ছিল। মাজারের দায়িত্বরত সদস্যরা কাউকে চিহ্নিত করতে পারেননি।

Advertisement

ঐ বিষয়ে মাজার কর্তৃপক্ষ কর্ণহার থানাকে অবগত করলে কর্ণহার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মাজার ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতকারীরা ভয়ভীতি প্রদর্শন করার জন্য এ ঘটনা ঘটাতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!