ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহ পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৪
ময়মনসিংহ পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন-টেক ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদত্যাগসহ ৬ দফার দাবিতে ময়মনসিংহ শহরস্থ চরপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সোমবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।

পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন-টেক ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদত্যাগসহ ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে জাবেন বলে জানা যায়।

Advertisement

বর্তমানে ময়মনসিংহ চরপাড়া মোড় থেকে মেডিকেল কলেজ রোডে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভ সমাবেশের জন্য অসুস্থ রোগীদের হাসপাতালে আনা নেওয়া এবং অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষ চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!