ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরি প্রত্যাশী শ্রমিকদের ঢাক-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৪
চাকরি প্রত্যাশী শ্রমিকদের ঢাক-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের জয়দেবপুরে বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কর্মূসচি পালন করেছে চাকরি প্রত্যাশী শ্রমিকরা।

বুধবার সকাল ৯ টার পরে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় চাকরি প্রত্যাশী ৮০ থেকে ১০০ জন শ্রমিক  উভয় লেনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

তবে সকাল ১০ টার পরে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!