ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা সম্রাট বদির ভাতিজা শাহজাহান মিয়া গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৪
ইয়াবা সম্রাট বদির ভাতিজা শাহজাহান মিয়া গ্রেফতার
টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান।

Advertisement

তিনি জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করেছেন শাহজাহান মিয়া। তার সেই কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ রয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!