ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চারঘাট থানা পুলিশের মামলায় দুইজন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৪
চারঘাট থানা পুলিশের মামলায় দুইজন গ্রেফতার
ফাইল ফটো

চারঘাট থানা পুলিশের পৃথক দুটি মামলায় দুইজন গ্রেফতার হয়েছেন। শনিবার চারঘাট মডেল থানার মামলা দুটি করা হয়।

মামলায় গ্রেফতারকৃত আসামি মো. ফিরোজ খান ও  মো. মোনারুল ইসলাম।

১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মামলার এজাহার ভুক্ত ২২নং আসামি মো. ফিরোজ খান (৫৪)। তিনি শলুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেম্বার।

Advertisement

১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৩A মামলার সন্দিগ্ধ আসামি মো. মোনারুল ইসলাম (৫২)। তিনি নিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি।

উক্ত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!