বৃহস্পতিবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন এলাকার একটি মাজারে এ ঘটনা ঘটে। এ সময় মাজার থেকে তিন লাখ টাকা ও ছয় হাজার সৌদি রিয়াল নিয়ে আরো চারজন পালিয়েছেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামের বিদ্যুৎ দেব, জামালপুরের শরিষাবাড়ি উপজেলার বলারদীয়ার গ্রামের সুহেল আনোয়ার, কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পোদ্দারপাড়া গ্রামের সুমন কান্তি দে।
.png)
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, চারজনের মধ্যে একজন নিজেকে ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে যৌথবাহিনীর অভিযানের নামে মাজারে ডাকাতি করতে গিয়েছিল। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি অভিযুক্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে ডাকাতির মামলা দায়ের হয়েছে।