নাটোরের সদর উপজেলায় প্রাক্তন কমিশনার মো. আরিফুর রহমান মাসুমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার দুপুর দেড়টায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩ রাউন্ড খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ, ৩টি অস্ত্রের বাট এবং ১টি গুলতি উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়। দুইজনকে বাড়ি থেকে এবং একজন স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
.png)
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- প্রাক্তন কমিশনারের ছোট ভাই মো. জিল্লুর রহমান সবুজ, প্রাক্তন কমিশনারের স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়া ও প্রাক্তন কমিশনার মো. আরিফুর রহমান মাসুম।
অভিযানে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।