স্থানীয়রা জানায়, নিহত রিপন মিয়া দীর্ঘদিন যাবত সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মোকসেদ মিয়ার বাড়িতে রাখালের কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবারও তিনি রামেরখোলা নামক স্থানে রেল লাইনের ওপর মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন যাওয়ার পথে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, রিপন নামের লোকটি দীর্ঘদিন যাবৎ কুচিয়ামোড়া এলাকায় মোকসেদ মিয়ার বাড়িতে কাজ করতেন। বুধবার বিকেলে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান।
.png)
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. মুক্তার হোসনে জানান, রেল লাইনে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তারা অবগত আছেন।