সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল রোডের কাঠগড়া এলাকায় অবস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা রাস্তায় অবস্থান করেন। এ সময় রাস্তার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্পপুলিশ ও আর্মি টল টিমকে অবহিত করা হয়। পরে ক্যাপ্টেন রায়হান, ৩২ ইস্ট বেঙ্গল’র নেতৃত্বে আর্মি টল টিম ঘটনাস্থলে পৌঁছায়। আর্মি টহল দল শ্রমিকদের বুঝিয়ে ফ্যাক্টরি গেটের তালা খুলে কর্মকর্তাদের বের করে। পাশাপাশি রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে নেয়। এ সময় শ্রমিকরা তাদের ২০ দফা দাবি উত্থাপিত করেন।
.png)