ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোনাবাড়ীতে বেতন বৃদ্ধিসহ ৭ দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৪
কোনাবাড়ীতে বেতন বৃদ্ধিসহ ৭ দাবিতে শ্রমিক বিক্ষোভ
ফাইল ফটো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বিসিকে বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিভিন্ন কারখানার নিটিং অপারেটরদের সংগঠন বাংলাদেশ নিটিং অপারেটর অ্যাসোসিয়েশনের নেতারা।

সোমবার সকালে এ বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে তারা। ঘটনাস্থলে সেনাবাহিনী বিজিবি ও শিল্প পুলিশ উপস্থিত ছিল। 

বাংলাদেশ নিটিং অপারেটর অ্যাসোসিয়েশনের দাবিসমূহ হলো- 

Advertisement

(১) নিটিং অপারেটরদের বেতন ২০ হাজার টাকা করতে হবে।
(২) বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে। 
(৩) হাজিরা বোনাস দিতে হবে। 
(৪) ডাবল মেশিন চালালে ০৬ ঘণ্টা ওভারটাইম ভাতা দিতে হবে। 
(৫) নাস্তার বিল বাড়াতে হবে। 
(৬) সরকারিসহ যাবতীয় ছুটি দিতে হবে। 
(৭) মাল খারাপ হলে ছাড় দিতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!