নিখোঁজ ব্যক্তিরা হলেন- ওই এলাকার এনামুলের ছেলে মো. রাজু, এন্তাজুলের ছেলে মো. সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী এবং কালামের ছেলে মো. ফারুক।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির।
.png)
তিনি জানান, একটি ছোট নৌকায় করে চর মাঝারদিয়ার ১৬ জন যাত্রী ফিরছিলেন। ঘাটের কাছাকাছি এলে নৌকাটি ডুবে যায়। বাকি সবাই সাঁতরে ওপরে আসতে পারলেও নিখোঁজ হন চারজন। নিখোঁজ সবাই চর মাঝারদিয়ার এলাকার বাসিন্দা।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানান, ঘটনাস্থল পদ্মা নদীর একদম দুর্গম চর এলাকা হওয়ায় রোববার রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। এখন স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আজ সোমবার উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।