যার মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
এর মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে একজন নারী, একজন শিশু ও দুইজন পুরুষসহ চারটি এবং শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে একজন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি জানান, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছেন। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে গত তিনদিন আগে নাফ নদীতে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে উপকূলে। বাংলাদেশে চলমান অস্থিরতার সুযোগে মিয়ানমার থেকে দলে দলে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বলেও জানান স্থানীয়রা।