ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আস্ত ছাগল গিলে ফেলল ১৩ ফুটের অজগর!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১ সেপ্টেম্বর ২০২৪
আস্ত ছাগল গিলে ফেলল ১৩ ফুটের অজগর!
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৩ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের রাজার বাজার এলাকার বারমাসিয়া খালের পাড় থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর থেকে স্থানীয় রহিম বাদশা নামে এক কৃষকের একটি ছাগল নিখোঁজ ছিল। উদ্ধার হওয়া অজগরের পেট ফোলা ছিল। তাই ছাগলটি অজগর খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ মুছা বলেন, কৃষকরা খালের পাড়ে ঘাস কাটতে গিয়ে বিশালাকার অজগরটি দেখে সবাইকে খবর দেয়। আশপাশের পাহাড় থেকে সাপটি নেমে আসতে পারে। বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!