রোববার বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা এ অভিযোগ করেন। এর আগে, গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন- বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার আরজু বেপারি (৬০), জনি বেপারি (৩০), টপি বেপারি (৪৬), সবুজ বেপারি (৪০), লায়েব আলী (২৯), রমজান আলী (২০) সাজু মিয়া (৪৫) এবং প্রিয়া বেগম (২৫)। আহত নারী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পেটে লাথির আঘাতে সময়ের আগেই তার গর্ভপাত হয়েছে বলে অভিযোগ করেছেন।
.png)
প্রিয়া বেগম বলেন, হামলাকারীরা ধারালো রামদা দিয়ে আমার স্বামীকে কুপিয়েছে। স্বামীকে বাঁচাতে গেলে আমার পেটে লাথি দিলে গর্ভপাত হয়। তারা নারীদের শ্লীলতাহানি করেছে। স্বামীর ওপর হামলা ও পৃথিবীর মুখ দেখার আগেই পেটের মধ্যে সন্তান হত্যার বিচার চাই।
গুরুতর আহত আরজু বেপারির মেয়ে সাথী বেগম জানান, উত্তর চেলোপাড়ার চিহ্নিত অপরাধী আজাদ, লেমন, কাওসার, চুন্নু, রাফসান, রাফিদ, রাকিব, মোহাম্মদ, আলমসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। আজাদ বাহিনী মাদক, ছিনতাই, জুয়া ও চুরিসহ নানা অপরাধ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে৷ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাবা আরজুসহ কয়েকজনকে কুপিয়েছে। হামলার সময় নারীদের শ্লীলতাহানি করেছে। এছাড়া দুটি বসতবাড়িতে হামলা ও লুটপাট করে নিয়ে গেছে।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) ফইম উদ্দিন বলেন, মারপিটের ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় অভিযোগ দেওয়ার কথা বলেছেন তারা। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।