রোববার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই কারখানার ভেতরে শ্রমিকরা বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, হাজিরার টাকা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন।
জানা যায়, সকাল থেকেই শ্রমিকরা বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, হাজিরার টাকা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ শিল্পপুলিশের উপস্থিতিতে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবি সমূহ পর্যায়ক্রমে মেনে নেয়ার কথা জানায়। কিন্তু কিছুসংখ্যক শ্রমিক ওই সিদ্ধান্ত না মেনে বাসায় চলে যান এবং আগামীকাল কারখানায় এসে আবারো কর্মবিরতি পালন করার হুঁশিয়ারি দেন।
.png)
এদিকে, কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, আগামীকাল কারখানায় এসে আবারো কর্মবিরতি পালনসহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন শ্রমিকরা।