ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে অধ্যাপক মোশাররফকে লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৩১ আগস্ট ২০২৪
কিশোরগঞ্জে অধ্যাপক মোশাররফকে লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা শহরস্থ গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন বিভাগ) মো. মোশাররফ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার দুপুর ২টার দিকে জেলা শহরস্থ হারুয়া ক্লাসিক এলাকার দোকান মালিক আব্দুর রাজ্জাক শারীরিকভাবে লাঞ্ছিত করেন মোশাররফ হোসেনকে।

পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে দুপুর ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরস্থ গুরুদয়াল সরকারি কলেজ চত্বর হতে শুরু হয়ে কালিবাড়ীর মোড়, পুরান থানা মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অভি চৌধুরী।

Advertisement

এতে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এর আগে, কিশোরগঞ্জ জেলা শহরস্থ হারুয়া এলাকার আব্দুর রাজ্জাকের নিকট হতে গুরুদয়াল সরকারি কলেজেরে সরকারি অধ্যাপক সহকারী মোশারফ হোসেন কর্তৃক ব্যবসায়িক কার্যক্রমের জন্য অগ্রিম টাকার বিনিময়ে ১টি দোকান ভাড়া নেন। পরবর্তীতে শিক্ষক কর্তৃক ২ মাস দোকান না চালিয়ে দোকান মালিকের কাছে উক্ত টাকা ফেরত চাইলে দোকান মালিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!