বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মহাসড়কের উভয় লেন অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা।
এদিকে, গোলযোগের আশঙ্কায় পার্শ্ববর্তী গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ এর কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টিফিন ভাতা ও হাজিরা বোনাস বৃদ্ধি এবং ছুটির টাকা যথা সময়ে প্রদানের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পার্ল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। ওই সময় গিল্ডেনের শ্রমিকরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অযৌক্তিক দাবিতে রাস্তা অবরোধ করা হচ্ছে বলে নিজেদের মধ্যে এমন আলোচনা করেন। এতে পার্লের শ্রমিকরা গিল্ডেনের ৪-৫ জন শ্রমিককে মারধর করেন। পরে সেনা টহল দল ও ছাত্র প্রতিনিধিদের সহায়তায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে সাড়ে ৯টার থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শাখার পক্ষ থেকে বিষয়টি মনিটর করা হচ্ছে বলে জানা গেছে।