রাত সাড়ে ৮টার দিকে সাজিদুলের চাচা বয়ড়া ইউপিরর ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সাজিদুল ও তার বোন সামিরা ওই ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার ছেলে।
ইউপি সদস্য মিরাজ বলেন, গত বুধবার দুপুরে আমার ভাতিজি সামিরা, সাজিদুল, ছেলে সজল ও মেয়ে রোজাসহ চারজন বাড়ির পাশে ভ্যানে ঘোরাঘুরি করছিলো। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের বাসায় ওপরে গিয়ে পড়ে। পরে তাদেরকে ভিমরুলে কামড়ায়। চারজনই গুরুতর আহত হয়। তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করেন। আজ সামিরার ভাইও (সাজিদুল) মারা গেছে।
.png)