শুক্রবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার ওসি তানভিরুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে রামনগরের বেরুবন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেছার রহমান রামনগর চরচড়া বাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
.png)
জানা যায়, নিহত বৃদ্ধ রাতে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বেরন্দবাজার এলাকার একটু দূরে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তার গোঙানির শব্দ শুনে ছুটে এসে মোখলেছারকে রক্তাক্ত দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি তানভিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করেছেন নিহতের ছেলে মারুফ হোসেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।