ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের একদিন না যেতেই সড়কে প্রাণ গেল যুবকের

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৫, ১৭ আগস্ট ২০২৪
বিয়ের একদিন না যেতেই সড়কে প্রাণ গেল যুবকের
ছবি- সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের মইশাকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের রাজি উদ্দীন রাজুর ছেলে আসিফ মাহমুদ (২৮)। তিনি চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী। অন্যজন হলেন একই এলাকার আবুল খায়েরের ছেলে ইমরান হোসেন (২৫)।

Advertisement

এসময় গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রিফাত (২৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আসিফ মাহমুদ এবং ইমরান মোটরসাইকেলে করে সাগরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মঈষাকান্দী এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই আসিফ মাহমুদের মৃত্যু হয়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আসিফ মাহমুদের ১৪ দিন বয়সের এক মেয়ে রয়েছে এবং ইমরান বৃহস্পতিবার বিয়ে করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!