ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিললো ৩০ হাজার ইয়াবা 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৬ আগস্ট ২০২৪
মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিললো ৩০ হাজার ইয়াবা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ২৯ হাজার ৮শ ইয়াবাসহ আরোহীকে গ্রেফতার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মোশাররফ হোসেন উখিয়া উপজেলার রত্নাপালং ইউপির পশ্চিম রত্না এলাকার তোফায়েল আহমদের ছেলে। 

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহী মোশাররফকে ২৯ হাজার ৮শ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশাররফের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!