সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসির বৃত্তির প্রকাশিত ফলাফলের প্রাপ্ত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১১৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে জিপিএ-৫ পান ৮৯ শিক্ষার্থী। বাকিরা এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হন। এবার এসএসসির সেসব শিক্ষার্থীদের মধ্যে ১৯জন শিক্ষার্থী বৃত্তিও পেয়েছেন।
.png)
এ ব্যাপারে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমরা সব সময়ই শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলতে নিখুঁতভাবে পাঠদান করে থাকি। আমাদের লক্ষ্য সুশিক্ষিত এবং মেধাবী একটি প্রজন্ম গড়া। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।