ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৮ আগস্ট ২০২৪
কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় মো. নাইম রাজ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী আরোহী।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কান্দানিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত নাইম রাজ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে এবং রাজধানীর উত্তরা টেকনিক্যাল কলেজের বিএসসির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কাপাসিয়া-বরুন-ভাকোয়াদি দিয়ে নাইম এক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কাপাসিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কান্দানিয়া চৌরাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

Advertisement

এ সময় ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয় এবং সঙ্গে থাকা ওই শিক্ষার্থী আহত হন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের দ্রুত উদ্ধার করে এবং চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে খবর দেন।

কাপাসিয়া থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!