বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শতকর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল বাসার (৪০)। তিনি আলিফ পরিবহনের চালকের সহযোগী। তার বাড়ি চট্টগ্রামে।
.png)
আলিফ পরিবহনের যাত্রী মো. খোকন মিয়া জানান, আলিফ পরিবহনে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের সাতজনই আহত হন।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী জানান, শতকর নামক স্থানে গ্রামীণ পরিবহন ও আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবাইকে পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন বলেন, একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।