সোমবার (৫ আগস্ট) দিবাগ রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত স্কুলশিক্ষক মৃণাল কান্তি চ্যাটার্জির বাড়ি সদরের রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে।
নিহতের মেয়ে ঝুমা রানী চ্যাটার্জী জানান, প্রতিবেশী আজিজ শেখের ছেলে হুমায়ুন শেখের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় এলাকার নুরইসলাম এসে হুমকি দেয় রাতেই দেখিয়ে দিব। পরে রাত সাড়ে ১২টায় নুর ইসলামসহ চারজন এসে মুখে কালো কাপড় বেঁধে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় বাবাকে উদ্ধার করতে গেলে আমাকে ও মাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহতের স্ত্রী শেফালী রানী চ্যাটার্জী জানান, হুমায়ুন শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দরজা ভেঙে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে।
এ সম্পর্কে জানতে বাগেরহাট মডেল থানার ওসি সাইদুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।