ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ২ আগস্ট ২০২৪
লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
সৈয়দপুর থানা। ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আপন দুই নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা নয়াবাজারে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউপির কাছারি শাহাপাড়ার উত্তরা ইপিজেডের শ্রমিক সুমন ইসলাম ও তার ছোট ভাই সিয়াম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই আরোহী মোটরসাইকেলে ইপিজেড এলাকা থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

Advertisement

সৈয়দপুর থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা লাশ নিয়ে নীলফামারী সদরে নিজ বাড়িতে নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!