ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ২ আগস্ট ২০২৪
ট্রাকচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর
ফাইল ফটো

পটুয়াখালীর দুমকিতে মালবাহী ট্রাকচাপায় জাকির হোসেন (২৭) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে দুমকি-লেবুখালী সড়কের সাতানী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) বাউফল ব্রাঞ্চের ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাউফল ব্রাঞ্চ থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে দুমকি সাতানী বাইপাস মোড়ে বিপরীত দিকের একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকচালক ও হেল্পার পালাতক রয়েছেন।

Advertisement

দুমকি থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!