বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা ওই এলাকার রবিউল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমান নামে একজনের পুকুরে গোসল করতে নামে। এ সময় দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মাকে জানান। পরে স্থানীয় এক ব্যক্তির মাছ ধরার জাল পুকুরে ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন জানান, পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।
পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।