ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড় বোনের সঙ্গে পুকুরে নেমে নিথর ছোট্ট শারমিন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ২৯ জুলাই ২০২৪
বড় বোনের সঙ্গে পুকুরে নেমে নিথর ছোট্ট শারমিন
ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে বড় বোনের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শারমিন আক্তার নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। 

মৃত শারমিন আক্তার মোংলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে। ইদ্রিস আলী একজন পিকআপভ্যান চালক। তিনি দীর্ঘদিন যাবত ফকিরহাট আট্টাকী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন আক্তার তার বড় বোন মীম খাতুনের সঙ্গে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে গোসল করতে যায়। এ সময় শিশু শারমিন আক্তার বড় বোন মীম খাতুনের হাত ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। বড় বোন সাঁতার না জানার কারণে তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!