বুধবার (৩১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ। নিহত সুকুমার সদর উপজেলার গড়েয়া পূর্ব লষ্করা নাপিতপাড়া গ্রামের বুধার ছেলে।
গড়েয়া ইউনয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য সাদেকুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩০ জুলাই) রাতে নিখোঁজ হয় সুকুমার। এরপর বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। এ সময় মরদেহের পাশ থেকে বিষের বোতল পাওয়া যায়। তবে তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায়নি। মরেদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
.png)
সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।