ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির বাইরে আসতেই এলোপাতাড়ি কোপ, মসজিদে আশ্রয় নিয়েও বাঁচলো না রতন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২ আগস্ট ২০২৪
বাড়ির বাইরে আসতেই এলোপাতাড়ি কোপ, মসজিদে আশ্রয় নিয়েও বাঁচলো না রতন
ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলায় রতন জিলাদার নামে এক কসাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ আগস্ট) ভোরে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন পেশায় মাংস বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে শহরের গোদারপাড়ায় দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে রতন এলাকার একটি মসজিদে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত শাহিনুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!