বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। আনছার আলী ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।
বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, আনছার হাওলাদার তার বাড়ির মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। বিকেলে আসরের আজান দেওয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।