ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৬ জুলাই ২০২৪
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

পঞ্চগড়ে পুকুরের ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম (২৬) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের লসকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুর ইসলাম একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে নিজেদের পুকরের ওপরে বাঁশ দিয়ে লাইন টেনে বাতি দিতে যান নুর ইসলাম। এসময় পুকুরের ওপর থাকা ১১ হাজার ভোল্টের লাইনের ওপর দিয়ে একটি কাঁচা বাঁশ দিয়ে তার পার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান তিনি। পাশে থাকা স্থানীয়রা তা দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

Advertisement

পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!