হতাহতরা হলেন- ওই এলাকার আলমগীর হাওলাদারের স্ত্রী সাবানা হাওলাদার, পুত্রবধু জান্নাতুল ফেরদৌস ও ছয় বছরের শিশু পুত্র সজীব হাওলাদার।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে স্ত্রী সাবানা হাওলাদারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
.png)
আহত পুত্রবধূ জান্নাতুল বলেন, আমাদের বাড়ির বৈদ্যুতিক তার লিকেজ হওয়ায় সম্পূর্ণ বাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বাড়িতে থাকা অবস্থায় আমি, আমার শাশুড়ি সাবানা ও ছোট দেবর সজীব বিদ্যুৎস্পৃষ্টে আহত হই। পরে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন।