সোমবার সকালে বেগমগঞ্জ ইউপির ২ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের দারুস সালাম জামে মসজিদের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে দারুস সালাম জামে মসজিদের দ্বিতীয় তলায় নির্মাণ কাজের জন্য রড কাটছিলেন শ্রমিকেরা। এ সময় রডে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে ফয়জুল্যাহ মারা যান, আহত হন লিটন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। তারা উভয়ই মহব্বতপুর গ্রামের বাসিন্দা।
.png)
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারের সঙ্গে রড লেগে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা সরকারি হাসাপতাল মর্গে পাঠায়।