সেখানে কি করছেন এমন প্রশ্নের জবাবে রসিকতা করেই অভিনেত্রী বললেন, ‘কাজ নাই, খালি খালি ঢাকায় কী করব, তাই এসেছি নোয়াখালী।’
কাজ নেই তবু ভীষণ ব্যস্ত সময় পার করছেন ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষি। সম্প্রতি ব্যায়ামাগারে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। সেখানে কালো রঙের লেগিংস, স্পোর্টস ব্রা ও সাদা কেডসে দারুণ আবেদনময়ী লাগছে তুষিকে। ব্যায়াম করার ভিডিও কেন ইনস্টাগ্রামে দিয়েছেন, সেটা বলে দিতে হয়নি। ওই ভিডিও মূলত বিজ্ঞাপন। ফিটনেস প্রশিক্ষক রুসলান হোসেনের সঙ্গে নতুন একটি অনুষ্ঠান করছেন এই অভিনেত্রী।
.png)
জানা গেছে, তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি নতুন সিনেমায় কাজ শেষ করেছেন নাজিফা তুষি। সাদের বিচক্ষণ জনসংযোগ কর্মচারীরা নিপুণভাবে চেপে রেখেছেন সে খবর। এ ব্যাপারে কোনোভাবেই মুখ খুলছেন না ছবির নায়িকা তুষিও। নিজের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কয়েকটা কাজ করেছি। সেসব নিয়ে এখন কিছু বলতে পারছি না। প্রযোজনা প্রতিষ্ঠানের শক্ত বারণ আছে।’