ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার বাড়িতে স্ত্রী, নিজ ঘরে প্রাণ দিলেন মিজানুর

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ৩০ জুলাই ২০২৪
বাবার বাড়িতে স্ত্রী, নিজ ঘরে প্রাণ দিলেন মিজানুর
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আত্মহননকারী মিজানুর রহমান (৩৫) ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে। 

ওই গ্ৰামের বাসিন্দা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার পারুল জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত চার বছর আগে বিয়ে করেন। ঘটনার দুইদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় তিনি নিজ ঘরের ধরনার সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেক বেলা হওয়ার পরও ঘুম থেকে না ওঠায় তার বাবা ডাকাডাকি শুরু করেন। কিন্তু সাড়া শব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে দেখেন সন্তানের নিথর দেহ ধরনায় ঝুলছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Advertisement

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস শাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার, এলাকাবাসী ও জনপ্রতিনিধিনিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত যুবক মানসিক রোগী ছিলেন। পরে যুবকের বাবা থানায় একটি ইউডি মামলা করেন এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!