ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল দুর্বৃত্তরা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ২৯ জুলাই ২০২৪
গভীর রাতে যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল দুর্বৃত্তরা
ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে মৃণাল নামে এক যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চর শুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মৃণাল শুক্তাগড় এলাকার মৃত রনজিৎতের ছেলে। 

জানা গেছে, রোববার গভীর রাতে মৃণালের ‘বিশেষ অঙ্গ’ কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান।  

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!