মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে। সিরাজুল পার্শ্ববর্তী তোতা মিয়ার ছেলে।
এদিকে অভিযুক্ত বেলালকে কামালের পাড়া ইউনিয়নের মাটেলের বিল নামক স্থানে গলা, পেটে ও ‘বিশেষ অঙ্গ’ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বেলাল হোসেন ওই গ্রামের মফিজল হক মফির ছেলে।
.png)
জানা যায়, বেলালের সঙ্গে সিরাজুলের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব চলে আসছিল। এরই মধ্যে বেলালের খালাতো বোনের সঙ্গে সিরাজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি বেলাল জানতে পেরে গোপনে ক্ষুব্ধ হয়ে উঠেন। এরই একপর্যায়ে সিরাজুলকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনেন বেলাল। তারপর ঘরে নিয়ে সিরাজুলের লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। এ অবস্থায় গুরুতর আহত সিরাজুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পরেই বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত বেলাল হোসেন। এরপর বিকেলে কামালের পাড়া ইউনিয়নের মাটেলের বিল নামক স্থানে গলা, পেটে ও‘বিশেষ অঙ্গ’ কাটা অবস্থায় বেলালকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বর্তমানে দুজনেই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।
সাঘাটা থানার ওসি মততাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।