শনিবার (২২ জুন) দুপুরে হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোড এলাকায় মো. কামাল হোসেনের বাড়িতে সুমন স্ত্রী নিয়ে বসবাস করে আসছিলেন। কামাল উদ্দিনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমের প্রায়ই ঝাগড়া হতো। ঘটনার দিন ঝগড়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে ব্লেড দিয়ে ‘বিশেষ অঙ্গ’ কেটে দেন স্ত্রী। এ সময় কামাল উদ্দিনের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান।
.png)
বাড়ির মালিক কামাল হোসেন জানান, নোয়াখালীর কবির হাটের উত্তর জগদানন্দ গ্রামের নুর জামালের ছেলে কামাল উদ্দিন নাজমা বেগমকে নিয়ে কয়েক মাস ধরে ভাড়া থাকেন। নাজমা আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন। কামাল উদ্দিন স্যানিটারি মিস্ত্রী।
তিনি আরো বলেন, কামাল উদ্দিনের গ্রামের বাড়িতে তার প্রথম স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এরপরও তিনি নাজমা বেগমকে বিয়ে করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে। কামাল উদ্দিন সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন।