ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ১৫

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৪, ২৮ জুলাই ২০২৪
যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন যাত্রী। রোববার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার নতুনঘোষগাতি গ্রামের লালমিয়া শেখের মেয়ে ফারজানা আক্তার নিশো এবং রাজপাট গ্রামের দুলাল খানের ছেলে অসীম খান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকার সোহেল পেট্রোল পাম্পের সামনে পৌঁছে একটি গাড়িকে অতিক্রম করার সময় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। বাসে থাকা বেশিরভাগ যাত্রী আহত হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে ফারজানা আক্তার নিশো ও রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অসীম খান মারা যান। সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতরা ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!