ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে যান চলাচল শুরু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২৪ জুলাই ২০২৪
সিলেটে যান চলাচল শুরু
ফাইল ছবি

সিলেটে বুধবার সকাল ৯টার পর থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশে বাস ছেড়ে গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

তিনি বলেন, সকাল ৯টা থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে। সকালে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে। আঞ্চলিক সড়কেও যানচলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, প্রায় এক সপ্তাহ পর বুধবার সকাল থেকে দোকানপাট খোলা শুরু হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলায় স্বাভাবিক হয়েছে লেনদেনও। তবে ব্যাংকগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!