হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আশুরার ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, ইমিগ্রেশন কার্যক্রমের কোনো বন্ধ নেই। সব দিনই খোলা। যথারীতি অন্যান্য দিনের মতোই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
.png)