ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান: ঘটলো হৃদয়বিদারক ঘটনা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৩, ১২ জুলাই ২০২৪
জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান: ঘটলো হৃদয়বিদারক ঘটনা
ফাইল ফটো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে মারিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুরে কিশোরীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মারিয়া আমিনপুর এলাকার কামাল হোসেনের মেয়ে। সে নাওড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

মারিয়ার মা বিউটি বেগম জানান, সে জ্বরে আক্রান্ত ছিল। সকাল ৮টার দিকে কাশির ওষুধ ভেবে ভুল করে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। একপর্যায়ে পরিবারের লোকজন গুরুতর অবস্থা দেখতে পেয়ে বেলা ১২টার দিকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, আমরা মতলব উত্তর থানাকে জানিয়েছি। তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, হাসপাতাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!